সিপ্লাস প্রতিবেদক: চান্দগাঁও থানাধীন বাড়াই পাড়া হাজীরপুল জয়নাল আবেদীন এর বাড়ী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামী মোঃ আব্দুর রহমান(২০)কে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার ( ১৬ জুলাই) তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহমান(২০) একই এলাকার মৃত আমিনুল হকের ছেলে।
চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণ মামলার আসামী মোঃ আব্দুর রহমান(২০)কে মহানগর ডিবি পুলিশ আটক করেছে। এ ঘটনায় আটককৃত যুবকের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।








