সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার হাসেম টেলিকম নামে একটি দোকানের ভিতর থেকে একাধিক ভূয়া এনআইডি কার্ড তৈরির সরঞ্জামাদিসহ প্রদীপ দাস (২৭) নামে এক প্রতারককে আটক করেছে র্যাব-৭।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।
আটক প্রদীপ দাস পটিয়া থানার আজিমপুর এলাকার মৃত কাজল দাসের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চান্দগাঁও এলাকার একটি দোকানের ভিতর প্রদীপ দাস তার ব্যক্তিগত কম্পিউটারে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভূয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে পালানোর র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, আটককৃতকে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরণের ভূয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করেন। দোকান তল্লাশি করে ভুয়া এনআইডি কার্ডসহ ভূয়া সনদপত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরণের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। আইনাগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

