নিউজটি শেয়ার করুন

চান্দগাঁওয়ে মাইক্রোবাস চাপায় পুলিশের এএসআই নিহত

চান্দগাঁওয়ে মাইক্রোবাস চাপায় পুলিশের এএসআই নিহত

সিপ্লাস প্রতিবেদক: মাদক উদ্ধার করতে গিয়ে মাইক্রোবাস চাপায় চান্দগাঁও থানার এএসআই কাজী মোহাম্মদ সালাউদ্দিনের মৃত্যু হয়েছে। এসময় ৭শ’ ৩০ লিটার চোলাই মদসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পানেনি পুলিশ।

শুক্রবার ( ১১ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

থানা সুত্রে জানায়, মাদক আছে এমন তথ্যের ভিত্তিতে মাইক্রবাসটিকে থামাতে সিগন্যাল দেয় চান্দগাঁও থানায় এস আই সালাউদ্দিন। কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে ওই পুলিশ সদস্যের উপর দিয়ে চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। (সূত্র: ডিবিসি টিভি)