সিপ্লাস প্রতিবেদক: নগরীর চান্দগাঁও থানাধীন বারইপাড়া হাজীরপুল এলাকা থেকে বলাৎকারের চেষ্টার অভিযোগে আবদুর রহমান(২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(১৬ জুলাই) ঐ এলাকার জয়নাল আবেদীনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবদুর রহমান ওই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মাদ্রাসা থেকে ফেরার পথে এক ছাত্রকে টাকার লোভ দেখিয়ে আবদুর রহমান বলাৎকারের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত আবদুর রহমানকে গ্রেফতার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঐ যুবকের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন।








