সিপ্লাস প্রতিবেদক: চান্দগাঁও থানাধীন মোহরা ওয়াসা বালুরটাল এলাকায় রোকসানা (৩৮) নামে এক নারীকে খুন করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, কে/ কারা এক নারীকে খুন করে পালিয়ে গেছে। তবে হত্যাকারীকে শনাক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।








