নিউজটি শেয়ার করুন

চান্দগাঁওয়ে সিএনজি অটোরিকসা পড়লো ড্রেনে, তিন যাত্রী উদ্ধার(ভিডিও)

চান্দগাঁওয়ে সিএনজি অটোরিকসা পড়লো ড্রেনে

সিপ্লাস প্রতিবেদক: ভারী বর্ষনে নগরীর বিভিন্ন এলাকায় তলিয়ে গেছে সড়ক। বৃষ্টির পানিতে সড়ক ও ড্রেন একাকার হয়ে যাওয়ায় এলাকাবাসীর ভোগান্তি চরমে উঠেছে।

শনিবার নগরীর জলাবদ্ধ চান্দগাঁওয়ে একটি সিএনজি অটোরিক্সা ড্রেনে পড়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে অটো রিকসার তিন নারী যাত্রীকে উদ্ধার করে।

জানা যায়, শনিবার বিকালে চান্দগাঁও আবাসিক এলাকার ড্রেনে সিএনজি অটো রিকসাটি পড়ে গেলে এলাকাবাসী এসে অটো রিকসার যাত্রীদের উদ্ধার করে। পরে পুলিশ তাদের নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া তিন নারী যাত্রী সুস্থ আছেন। তাদের বাসায় পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

বিস্তারিত ভিডিওতে দেখুন..