সিপ্লাস প্রতিবেদক: করোনা দূর্যোগে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি চলমান কর্মসূচির অংশ হিসাবে নগরীর চান্দগাঁও থানাধীন করমপাড়া এলাকায় অসহায় দুস্থ ও হতদরিদ্রদের ঈদ উপহার দিল বাংলদেশ সেনাবাহিনী।
রোববার(২৪ মে ) সকালে করমপাড়া এলাকায় দূরত্ব নিশ্চত করে ২৪ পদাতিক ডিভিশন’র ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হয়।
এই অসময়ে খরমপাড়াবাসীর পাশে দাঁড়ানোতে কৃতজ্ঞতা জানিয়েছে করমপাড়া এলাকার দায়িত্বশীল বাসিন্দা এসকান্দর।
করমপাড়ার আরেক বাসিন্দা জকু জানিয়েছেন, আমার এলাকায় সেনাবাহিনী ঈদ উপহার দিয়ে এলাকাবাসীকে ধন্য করেছেন।
দায়িত্বরত সেনা অফিসার লেফট্যানেন্ট মুরাদ জানান, সেনা প্রধানের নির্দেশে আমাদের এই উদ্যোগ।পাশাপাশি এই দুর্যোগময় সময়ে অসহায়দের পাশে দাঁড়িয়ে সেবা কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।
প্রসঙ্গত: দেশে করোনার সংকটের শুরু থেকে বেসরকারী উদ্যোক্তা ও সরকারী প্রশাসনের পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতসহ জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাছাড়াও অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মধ্যে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়াসহ ১ মিনিটের বাজার ও ১ মিনিটের ঈদ বাজার চালু করায় বেশ প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বিস্তারিত দেখতে নিচে দেয়া ভিডিও লিঙ্কটিতে প্রবেশ করুন।








