সিপ্লাস প্রতিবেদক: যাত্রী বেশে সিএনজি চুরি চক্রের ১০ সদস্যকে ২টি ছুরিসহ আটক করে পুলিশ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) তাদেরকে আটক করে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি সিএনজি চালক মো: কফিল উদ্দীন (৬০) নামে এক ব্যক্তি রাত আনুমানিক ৮টা ১৫মিনিচের সময় পাঁচলাইশ থানাধীন ২নং গেইট থেকে যাত্রী বেশে আমার গাড়ী ভাড়া করে বহদ্দারহাট এক কিলোমিটার এসে আবাসিকগামী ফ্লাইভারে উঠার চেষ্টা করলে তারা আমাকে চুরি ধরে হত্যা করবে বলে হুমকি দিয়ে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বিসিক শিল্প এলাকায় ইফকো গার্মেন্টস এর পরিত্যক্ত ভবনের ৫ তলা আটকে দিয়ে ত্রিশ লাখ টাকার চাঁদা দাবী করে। এত টাকা তার পরিবারের পক্ষে দেয়া সম্ভব না হলে এরপর ৩০ হাজার টাকা দাবী করে। শেষমেশে বিকাশে ৫ হাজার টাকা দিলে তারা আমাকে ছেড়ে দেয়। এঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় তদন্তে নামে পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে সে চক্রটি।
আটককৃত আসামীরা হলেন, আহসান আহমেদ আকিব (১৯),মো: পারভেজ(১৯), জাহেদ উল্লাহ(২২), মো: আরমান(২০), মো: নয়ন(১৫), মো: আসিফ(১৫), নিশাদ(১৭), বাদশা(১৬), কফিল উদ্দীন(১৫) এবং হৃদয়(১৭)।
চান্দগাঁও থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

