বোয়ালখালী প্রতিনিধিঃ চান্দগাঁও সমিতির নির্বাচনে আহসান-জুবায়ের-ইসমাইল পরিষদ নির্বাচিত হতে পারলে চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাসকারী সকলের জন্য জলাবদ্ধতা, মশক নিধন, লাইটিং ও সার্বক্ষণিক নিরাপত্তা ও অন্যান্য আনুসাঙিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা সহ বাসিন্দাদের কল্যাণে গৃহীত সাবেক সফল সভাপতি মরহুম হাসান মাহমুদ চৌধুরীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন কল্যাণ সমিতির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী “আলহাজ্ব আহসানুল করিম-জুবায়ের হাসান চৌধুরী (মরহুম হাসান মাহমুদের বড় সন্তান)- ইন্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবাসিকের ১৪ নম্বর সড়কের একটি বাড়িতে এ প্যানেলের সভাপতি প্রার্থী আলহাজ্ব আহসানুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রার্থী ইন্জিনিয়ার মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-ইন্জিনিয়ার এস এম আবদুল কাদের, মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ,মোহাম্মদ রুহুল আমিন,মনজুর উদ্দিন প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আলম মাস্টার, বর্তমান সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রভাস চক্রবত্তী, সদস্য ইয়াছিন চৌধুরী, এস এম নাঈম উদ্দিন, শাহা আলম বাবলু, বনি হাসান চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ তালেব, এস এম ইয়াকুব, হাজি জামাল হোসেন চৌধুরী প্রমূখ। সভার পূর্বে আহসানুল করিম গণসংযোগ করেন।
উল্লেখ্য চট্টগ্রাম চান্দগাঁও বি ব্লক আবাসিক এলাকা কল্যাণ সমিতির নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২১ এ বি ব্লক অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সমিতির প্রয়াত সভাপতি হাসান মাহমুদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরণ করায় সভাপতির পদ খালি হওয়াতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

