নিউজটি শেয়ার করুন

চান্দগাঁও এলাকায় নির্মাণাধীন ড্রেনে পড়ে শ্রমিকের মৃত্যু

সিপ্লাস ডেস্ক: চান্দগাঁও এলাকায় র‌্যাব-৭ অফিসের সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্মাণাধীন ড্রেনে পড়ে মো. রুবেল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ভোলার মো: শফির পুত্র।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় এ দূর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাড়ির দায়িত্বরত এক এসআই এই তথ্য নিশ্চিত করেছেন।