সিপ্লাস প্রতিবেদক: চান্দগাঁও আবাসিক এলাকায় তারাবির নামাজের সময় মসজিদে বিশৃঙ্খলাকারী জামায়াত নেতা আলী হায়দার (৩৫) কে আটক করেছে পুলিশ।
শুক্রবার ( ৭ মে) তাকে আটক করা হয়।
আটককৃত আলী হায়দার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী এবং বর্তমান জামায়াত নেতা বলে জানান পুলিশ।
আলী হায়দার (৩৫), পিতা-আবুল হাশেম, মাতা-নুর বেগম, স্ত্রী-সাজিয়া প্রকাশ ফাতেমা, সাং-পূর্ব ফরিদার পাড়া, মাজার গলি, পুকুর পাড়, আব্দুল আজিজ খলিফার বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।
চান্দগাঁও থানার ওসি মো: মোস্তাফিজুর রহমান বলেন, চান্দগাঁও আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। চান্দগাঁও আবাসিক বি-ব্লক জামে মসজিদে পবিত্র রমযান মাসে ২য় তারাবি নামাজ আদায় করাকে কেন্দ্র করিয়া সংঘটিত সহিংস ঘটনার উশৃংঙ্খলকারীদের অন্যতম সদস্য।
তিনি আরও বলেন, উক্ত সহিংস ঘটনায় চান্দগাঁও থানার মামলা নং-২৬। উক্ত মামলার এজাহারভুক্ত আসামী হওয়ায় তাকে উল্লেখিত মামলায় আটক করে পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








