সিপ্লাস প্রতিবেদক: চান্দগাঁও ধানাধীণ আল-শেরে বাংলা রেডিওটার রিপেয়ারিং ওয়ার্কসপ থেকে কাজ শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাহির হওয়ার পর ফাহিম (১২) নামে এক কিশোর হারিয়ে গেছে।
অনেক খোঁজাখুঁজির পরও এখনো পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
গত ৩০ ডিসেম্বর দুপুর ১২টার সময় দোকান থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। ছেলেটির পরনে ছিল কালো টি-শার্ট ও প্যান্ট। তার গায়ের রং শ্যামলা। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এ ব্যাপারে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-২২৭/২১, তারিখ:০৫.০১.২০২১) করা হয়েছে। কেউ ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা বাবা মোহাম্মদ আজাদের মুঠোফোন নম্বরে (০১৮৬২-৯৯৯৩৯১) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।








