সিপ্লাস ডেস্ক: চান্দগাঁও থানার বিভিন্ন পূজামন্ডপে সুকুমার চৌধুরী ফাউন্ডেশনের অনুদান সুকুমার চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরীর চান্দগাঁওয়ের বিভিন্ন পূজামন্ডপে প্রতি বছরের ন্যায় এবারও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে মোহরা গৌরাঙ্গ নিকেতন প্রাঙ্গণে বিভিন্ন পূজামন্ডপ নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন তরুণ শিল্পপতি ও সমাজসেবক অমিত চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমীরণ মল্লিক, সাধারণ সম্পাদক সুমন কান্তি নাথ, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য্য (বাবু), সহ-সভাপতি পংকজ চৌধুরী, সদস্য স্মরণ মল্লিক, একান্ত সেন অর্ঘ্য প্রমুখ। এছাড়াও চান্দগাঁও থানার বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুদান পাওয়া পূজামন্ডপগুলো হলো- মধ্যম মোহরা পূজামন্ডপ, তারানন্দ মহাকালী যোগাশ্রম পূজামন্ডপ, কৈর্বত্যপাড়া পূজামন্ডপ, তারাপদ ও কালীপদ ঠাকুরবাড়ি পূজামন্ডপ, চন্ডী মন্দির পূজামন্ডপ, শংকর দেওয়ানজী হাট পূজামন্ডপ, নাথপাড়া বড়বাড়ি পূজামন্ডপ, কুয়াইশ চান্দগাঁও সার্বজনীন পূজামন্ডপ, ব্রাহ্মণসাঁই মাতৃসংঘ পূজামন্ডপ, ব্রাহ্মণসাঁই স্মার্ট বয়েজ পূজামন্ডপ, তারুণ্যের জয় একতা সংঘ পূজামন্ডপ।
অনুদান প্রদানকালে অমিত চৌধুরী বলেন, এবারের দুর্গাপূজায় প্রার্থনা হোক, বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতি থেকে মুক্তির আরাধনা। তিনি পূজামন্ডপগুলোকে সরকারি স্বাস্থ্যবিধি নির্দেশনা ও সামাজিক দূরত্ব বজায় রেখে উদ্যাপনের অনুরোধ জানান।








