নিউজটি শেয়ার করুন

চারিদিকে পুরুষের ভিড়ে প্রেমিক দেখছেন না মাহিয়া মাহি

চারিদিকে পুরুষের ভিড়ে প্রেমিক দেখছেন না মাহিয়া মাহি

সিপ্লাস ডেস্ক: বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। বরাবরই প্রেম, বিরহ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন তিনি। সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে করেছেন।

সর্বশেষ মাহি তার ফেসবুকে তসলিমা নাসরিনের একটি কবিতা পোস্ট করেছেন। যা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

কবিতাটি এমন—

‘যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য,

চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধী ছিটোতে হয়,

সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,

শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে সাজতে হয়,

যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়,

তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।

প্রেম হলে আমার যা কিছু এলোমেলো,

যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর

থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে।

কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!

এত যে পুরুষ চারিদিকে, কই প্রেমিক তো দেখি না!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here