নিউজটি শেয়ার করুন

চার ঘন্টা পর বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

সিপ্লাস ডেস্ক: চার ঘণ্টা পর রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ও বিমান বাহিনী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শনিবার দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানিয়েছেন।
এর আগে সকাল ৯টা ১০ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির বলেন, ফায়ার সার্ভিসের কর্মী বাদে হতাহত হওয়া আর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, সে খোঁজ নেয়া হচ্ছে।
জিয়াউর রহমান বলেন, ওই ভবনে এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। সেখানে কেমিক্যাল জাতীয় প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুনের কাছে যেতে সমস্যা হচ্ছে।
জিয়াউর রহমান আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে বিমানবাহিনীর পানিবাহী দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের আহত কর্মীর নাম জানাননি তিনি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এর আগে জানান, চেয়ারম্যানবাড়ি আনন্দ টিভি ভবন থেকে অনেক বেশি ধোঁয়া বের হচ্ছে। ভবনটি ছয়তলা। আগুনের সূত্রপাত তৃতীয় তলা থেকে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here