নিউজটি শেয়ার করুন

চার দফা দাবিতে চট্টগ্রামে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতিক্রমী কর্মসূচী পালন

চার দফা দাবিতে চট্টগ্রামে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতিক্রমী কর্মসূচী পালন

সিপ্লাস প্রতিবেদক:  ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবিদের পেশা ও কারিকুলামগত বিরাজমান সমস্যা নিরসনসহ চার দফা দাবিতে চট্টগ্রামের সরকারি-বেসরকারি খাতের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে রবিবার (১২ সেপ্টেম্বর) তারা অফিস সময়ের পরে বিকাল ৫টা হতে ৬টা পর্যন্ত ১ ঘন্টা অতিরিক্ত কাজ করে ব্যতিক্রমধর্মী পজেটিভ কর্মসূচি পালন করেন।

চার দফা দাবিগুলো হলো- (১) চলমান ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর মেয়াদী কোর্সে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাম্প্রতিক সময়ে গঠিত অযৌক্তিক কমিটি বাতিল করা এবং এই কোর্সকে আরো বিশেষায়িত ও আধুনিকায়নে পদক্ষেপ গ্রহন করা। (২) বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ধারা উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন করে গেজেট আকারে প্রকাশ করা। (৩) প্রধানমন্ত্রীর ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৩৩ থেকে ৫০ শতাংশে উন্নীতকরণের নির্দেশনা বাস্তবায়ন এবং প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যুনতম বেতন নির্ধারণসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমুহে জনবল নিয়োগে ডিগ্রী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১:৫ রেখে অর্গানোগ্রাম প্রনয়ণ করা। (৪) দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক স্বল্পতা, ল্যাব, ওয়ার্কশপ সংকট দূর করে যথাসময়ে বেতন পদোন্নতি নিশ্চিতকরণ এবং প্রকল্পভুক্ত শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণ।

চার দফা দাবিতে চট্টগ্রামে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতিক্রমী কর্মসূচী পালন
চার দফা দাবিতে চট্টগ্রামে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতিক্রমী কর্মসূচী পালন

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ জানান, কর্মবিরতি ও ধর্মঘটের মতো জনদুর্ভোগের কর্মসূচীর বদলে পজিটিভ কর্মসূচী পালন করে দেশ ও জাতির স্বার্থে ঘোষিত ৪ দফা দাবি শান্তিপূর্ণ উপায়ে আলাপ-আলোচনার ভিত্তিতে বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করাই তাদের লক্ষ্য।

ব্যতিক্রমধর্মী এই কর্মসূচি সফল করায় সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবির, সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী ও আইডিইবি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জসীম উদ্দিন চট্টগ্রামের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানিয়েছেন।

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here