নিউজটি শেয়ার করুন

চার ধাপে ডিসেম্বরের মধ্যে ইউপি ভোট শেষ করতে চায় ইসি

চার ধাপে ডিসেম্বরের মধ্যে ইউপি ভোট শেষ করতে চায় ইসি
ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা’র মেয়াদ শেষের আগেই নির্বাচনগুলো শেষ করতে চায় ইসি। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে ভোট করতে না পারায় এতদিন স্থানীয় সরকারের সব নির্বাচন যথাসময়ে অনুষ্ঠান নিয়ে শঙ্কা ছিল।

বুধবার (০১ সেপ্টম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, বর্তমান ইসির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। সেজন্য চার ধাপে ইউপি ভোট ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত সোমবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের ৮৪তম বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ছয় মাসের নির্বাচনী রোডম্যাপ তৈরি নিয়ে প্রাথমিক কর্মপরিকল্পনা করতে ইসি সচিবালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টম্বর) কমিশনের ৮৫তম সভায় এই বিষয়টি চূড়ান্ত হতে পারে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ২৯ অগাস্ট মৌলভীবাজারে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের জানান, সারাদেশের ইউপি নির্বাচন, উপজেলা, পৌরসভা নির্বাচন শেষ করব- এমন পরিকল্পনা রয়েছে।

“আমরা চাই- ভোট শেষ হয়ে নতুন জনপ্রতিনিধি আসবে। যে পরিবেশ রয়েছে তাতে নির্বাচন করা যাবে, অসুবিধা হবে না।

সূত্র জানায়, প্রথম ধাপের স্থগিত ১৬৩টি ইউনিয়ন পরিষদ ও সপ্তম ধাপের স্থগিত ৯টি পৌরসভার ভোটের তারিখ আজ ঘোষণা করতে পারে ইসি। সেপ্টম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এসব নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে পারে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির প্রথম দিকে আয়োজনের পরিকল্পনা রয়েছে ইসির। এছাড়া কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের তফসিল আজ ঘোষণা করা হতে পারে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here