টিভিতে বিপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের ইউপি কার্যালয় সংলগ্ন মুসা মিয়া চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় উলিপুর থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এছাড়া অজ্ঞাতনামায় আরো চার থেকে পাঁচ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ। মামলাটি জুয়া আইনের ৩ ও ৪ ধারায় করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মধ্য বজরা গ্রামের হাজির উদ্দিনের পুত্র হাফিজুর রহমান (২২), শাহাবুদ্দিনের পুত্র আবদুর রাজ্জাক (৩৫), মোস্তাফিজার রহমানের পুত্র সুজন মিয়া (২৫), মোখলেছুর রহমানের পুত্র আমিনুল ইসলাম (২৪), চাঁদনী বজরা গ্রামের নওশের আলীর পুত্র খতিব উদ্দিন লিটন (২০), নুরুল ইসলামের পুত্র সাজেদুল ইসলাম (৪২), আ. ওয়াহেদের পুত্র আ. আউয়াল (৩২), জব্বার আলীর পুত্র সাহেব আলী (২৫), নুরুজ্জামানের পুত্র মোনায়ারুল ইসলাম (১৯), মসহিন আলীর পুত্র রায়হান মিয়া (১৮), আবুল হোসেনের পুত্র নাজমুল ইসলাম (১৯), জয়নুদ্দিনের পুত্র লিমন মিয়া (১৯), আ. মান্নানের পুত্র মিজানুর রহমান (১৯), আবু বক্করের পুত্র ফারুক হোসেন (২৪), হাবিবুর রহমানের পুত্র জাহিদুল ইসলাম (৩১), ফরমান আলীর পুত্র গোলাম রসুল (৪০), আনোয়ার আলীর পুত্র নজরুল ইসলাম (৩০), সামছুল হকের পুত্র রাজু আহম্মেদ (৩৮)।
এর মধ্যে কছর উদ্দিনের পুত্র মুসা মিয়া (৩৫) পলাতক রয়েছে।
উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার (০৩ জানুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

