নিউজটি শেয়ার করুন

চিকিৎসক-কর্মকর্তা ও পুলিশের জন্য আলাদা আইসোলেশনের দাবি জানালেন সাংসদ নজিবুল বশর

দেশের সকল জেলা-উপজেলায়

সিপ্লাস ডেস্ক: দেশের সকল জেলা-উপজেলায় চিকিৎসক-কর্মকর্তা ও পুলিশের জন্য আলাদা আইসোলেশন চালু করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির সংসদ সদস্য ও বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন- বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। তারই প্রভাব বাংলাদেশেও দেখা দিয়েছে। ফলে দেশবাসী আতঙ্কগ্রস্ত। কিন্তু করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে যারা রক্ষা করবে সেই চিকিৎসক, কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অরক্ষিত। তারা করোনাগ্রস্ত হলে পৃথক কোন আইসোলেশন কিংবা কোয়ারেন্টিনের ব্যবস্থা নেই। ইতোমধ্যে কয়েকজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকাসহ জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসক, কর্মকর্তা ও পুলিশ সদস্যদের জন্য পৃথক আইসোলেশন ও কোয়ারেন্টিন সেন্টার চালু করতে হোটেল ব্যবহারের কথা থাকলেও এখনো পর্যন্ত কোথাও তেমন ব্যবস্থা নেয়া হয়নি। জাতীয় স্বার্থে প্রধানামন্ত্রীর কাছে তিনি এ ব্যাপারে  জোর দাবি জানান।

বিজ্ঞপ্তিতে তিনি আরো উল্লেখ করেন- ফটিকছড়ির দুইটি আবাসিক হোটেলে তিনি চিকিৎসক, কর্মকর্তা ও পুলিশ সদস্যদের জন্য আইসোলেশন ও কোয়ারেন্টিনের ব্যবস্থা করেছেন।