টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী (৬৬) মারা গেছেন।
তিনি টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার এলাকার মৃত মৌলভী এজাহার আহমদের ছেলে।
১৪ জুন রোববার সকালে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে এনজিও পরিচালিত হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।
এসব তথ্য নিশ্চত করে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেনন, ‘উখিয়া এনজিও পরিচালিত হাসপাদে চিকিৎসাধীন অবস্থায় তার পরিষদের ভাইস চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। এসময় তার জ্বর সর্দি কাশি ছিল বলে জানা গেছে।
পরিবার ও স্থানীরা জানায়, গত শুক্রবার ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরীর করোনা উপর্সগ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা দেয় টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগে। পরে একইদিন তার শ্বাসকষ্ট, জ্বর ও সর্দিকাশি বেড়ে গেলে তাঁকে উখিয়ার কুতুপালং আইসোলেশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
পরে তিনি আজ রোববার সকালে সেখানে মারা যান। বাদ আসর হ্নীলার মৌলভীবাজারে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।








