Site icon CPLUSBD.COM

চিকিৎসাধীন সাংবাদিক গোলাম সরওয়ার দিলেন নির্মম নির্যাতনের বর্ণনা

মো: মহিন উদ্দীন, সিপ্লাস :  নিখোঁজ হওয়ার ৪ দিন পর সীতাকুণ্ডের বড় কুমিরার খাল পাড়ের ঝোপ থেকে স্থানীয় লোকজন উদ্ধার করতে গেলে তখন অপহরণের শিকার সাংবাদিক গোলাম সরওয়ারের গায়ে ছিল শুধু গেঞ্জি ও আন্ডারওয়্যার। এসময় যখন একটু জ্ঞান ফিরে তখন তিনি হাউ মাউ করে কেঁদে সবার পা ধরে বলতে থাকেন প্লিজ আমাকে মারবেন না, আমি আর নিউজ করব না একথা ছাড়া তিনি আর কোন কথাই বলেননি। তারপর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে।

এরপর চমেক হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক গোলাম সরওয়ারের সাথে কথা হয় সিপ্লাসের,

তিনি বলেন, ‘আমি পাঠাও বাইকে করে বুধবার রাতে ১১টায় নগরীর কাজির দেউড়ি আলমাস সিনেমার পাশে বাসায় যাওয়ার সময় ভিআইপি টাওয়ারের সামনে থেকে হঠাৎ জোর করে পাঠাও বাইকের পেছনে অপর একজন উঠে মাথায় হেলমেট পরিয়ে দেয়। এরপর আর কিছুই মনে ছিল না আমার।’ চার জনে আমাকে অ্যাম্বুলেন্সে তুলেছে— এমনটি বুঝতে পারি। তারপর তারা আমাকে লোহার রড, লাঠি ও গাছ দিয়ে সারা শরীরে মারধর করা হয়েছে। অপহরণকারীরাে আমাকে মারতে মারতে জিজ্ঞেস করছিলেন- আর নিউজ করবি? ‘সাংবাদিকদের শিক্ষা দেওয়ার জন্য তোকে তুলে এনেছি, হত্যার জন্য নয়। ও সাংবাদিক, খবরদার ওকে হত্যা করা যাবে না’— অপহরণের পর মোবাইল কথোপকথনে এমন কথা বলতে শুনেছি। তবে আমাকে যেখানে রেখেছিল তারা সেখানে ট্রেন চলাচলের শব্দ শুনতাম।’ এটাও শুনেছি ‘অপহরণকারীরা বারবার অজ্ঞাত লোকের সাথে কথা বলছিল। মোবাইলের অপর প্রান্তের লোককে স্যার স্যার করে কথা বলছিল।’

কয়েকজন ডাক্তার সিপ্লাস কে জানিয়েছেন, উদ্ধার হওয়া সাংবাদিক গোলাম সরওয়ারের শরীরের কোন আঘাতের চিহৃ নেই । তবে অপহরণকারীরা ওনাকে সারা শরীরের প্লাস্টার করে পিটানো হয়েছে। যার ফলে ওনার (সাংবাদিক গোলাম সরওয়ার) সারা শরীরের প্রচন্ড ব্যথা আছে কিন্তু কোন দাগ কিংবা ক্ষত চিহৃ নেই এমন ধারণা চিকিৎসকদের।

রোববার (১ নভেম্বর) রাতে সীতাকুণ্ডের বড় কুমিরা খালের ঘাট থেকে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সকালে চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ারের আর খোঁজ মিলছিল না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে সাংবাদিক গোলাম সরোয়ারের পরিবার ও তার সহকর্মীরা। গোলাম সরোয়ার সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার এবং সিটিনিউজ নামের একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক।