সিপ্লাস ডেস্ক: চিটাগাং এসোসিএশন নর্থ আমেরিকা ইনস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমেরিকায় সফররত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী।
উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন কো-চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টি মোহাম্মদ শাহজাহান সিরাজী, ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ রুহুল আমিন (হোসেন)।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: মোক্তাদির বিল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহসান হাবীব।
আরো উপস্থিত ছিলেন খোকন কে, চৌধুরী, কার্যকরী সদস্য এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মোহাম্মদ এন উদ্দীন, সিনিয়র সহ- সভাপতি মো:সুমন উদ্দীন, সহ সাধারন সম্পাদক মতিউর চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ হারুন সমাজ কল্যাণ সম্পাদক, কার্যকরী সদস্য নুরুচ্ছফা, মো: আক্তার উদ্দীন প্রমুখ।








