প্রতিবছরের ন্যায় এবারো চিটাগাং ক্লাব হেলথ শাখায় নিয়মিত ব্যায়ামকারীদের বিশেষ উপহার দিচ্ছে বেইস টেক্সটাইল লি:।
রবিবার(১৭ নভেম্বর)সন্ধ্যায় ক্লাব চেয়ারম্যান জসিম উদ্দিনের হাতে বেইস টেক্সটাইলের চেয়ারম্যান মনোয়ার সাদাত শোভন সৌজন্যকপি তুলে দেয়ার মাধ্যেমে এ বছরের উপহার দেওয়া শুরু হয়।
উপহার দেওয়া শেষে বেইস টেক্সটাইলের চেয়ারম্যান মনোয়ার সাদাত শোভন সিপ্লাসকে বলেন, সারা বছর ক্লাবে যারা নিয়মিত ব্যায়ামাগারে অংশ গ্রহণ করে শরীর সুস্থ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের আনন্দ ও উৎসাহ দেওয়ার জন্য বেইস টেক্সটাইলের পক্ষ থেকে বিশেষ উপহার দিয়ে থাকি। এবারও শতাধিক সদস্যর হাতে এই বিশেষ উপহার তুলে দিবেন বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব নির্বাহী সদস্য এস এম শফিউল আজম, সিপ্লাসটিভির এডিটর ইন চিফ ও ক্লাবের সদস্য আলমগীর অপুসহ ক্লাবের সদস্যরা।








