বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস), সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভাইয়রনমেন্টাল রিসার্চ (ব্র্যাক বিশ্ববিদ্যালয়) ও বিজনেস ইনিসিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)’র যৌথ আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিলর’র সহযোগিতায় “জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাস্তুচ্যুত ও অভিবাসী জনগোষ্ঠীর জন্য সম্ভাব্য বিকল্প কর্মসংস্থান ও আবাসন ব্যবস্থা অনুসন্ধান ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সম্ভাবনা চিহ্নিতকরণ” বিষয়ক কর্মশালা শনিবার( ২৮ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ও সভাপতিত্ব করেন বিসিএএস’র নির্বাহী প্রধান ড. আতিক রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএএস’র ড. গোলাম রাব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত উন্নয়ন, যথাযথ গবেষণা ও পরিত্রাণের উপায় উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ন্যাশনাল এ্যাকশন প্ল্যান ঘোষণা করা, জাতীয় বাজেটে নির্দিষ্ট অংকের বরাদ্দ, কৃষি খাত, পানি সম্পদ ও উপকূলীয় অবকাঠামোর ক্ষেত্রে ঝুঁকি মোকাবেলায় অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, বাস্তুচ্যুত মানুষের জন্য বিকল্প আবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং এক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন সম্ভাবনা চিহ্নিত করাসহ তার সদ্ব্যবহারে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর তাগিদ প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক মোঃ এম. মহিউদ্দিন চৌধুরী ও প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়’র রওফা খানুম, বিল্ড’র এডিশনাল রিসার্চ ডিরেক্টর মোঃ তাহমিদ জামী, প্রকাশ (ব্রিটিশ কাউন্সিল)’র আইবিপি কো-অর্ডিনেটর নুরুল ইসলাম বিপ্লব ও এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন্স লিঃ’র এসোসিয়েট ডাইরেক্টর মিথিলা হর। চেম্বারের প্রাক্তন সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক, বিজিএমইএ, বিকেএমইএ, চট্টগ্রাম উইম্যান চেম্বার, মিরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর নুরুন্নবী, মিরসরাই ইকনোমিক জোন এলাকার ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

