Site icon CPLUSBD.COM

চিরকুট লিখে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে যুবকের আত্মহত্যা

হালিশহরে মফিজ নামে এক ব্যক্তির আত্মহত্যা

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার নিজ বাড়িতে চিরকুট লিখে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে নাইমুল হাসান মিশন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। তিনি ওই এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।

শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নিজ রুমে গলায় গামছা পেছিয়ে নাইমুল আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

নাইমুল হাসান মিশন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাইমুল বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমাতে যায়। রাতে চিরকুট লিখে ফ্যানের সঙ্গে গামছা পেছিয়ে আত্মহত্যা করে সে। ভোরে অনেক ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা।

 চিরকুটে যা লিখা হয়: এই দুনিয়া আমার জন্য নয়, পারলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। তাই আমি এই সিন্ধান্ত নিতে বাধ্য হয়েছি, ডারউইন বলেছিলেন- Survival for the fittest. but I not even fit. আমার জন্য কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন পারলে ক্ষমা করে দিয়েন। আম্মু আমাকে মাফ করে দিয়েন, মিলনের (নাইমুলের ছোট ভাই) খেয়াল রাখিয়েন। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কিছু সহ্য করেছেন, আমি পারিনি তাই ক্ষমাপ্রার্থী।

রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।