সিপ্লাস ডেস্ক: চিরন্তন ২৮ বীর উদ্যোগে দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন লোকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গত ১০ আগষ্ট রুমা জোন সদরে বান্দরবানে রুমা উপজেলায় রুমা সদর ইউনিয়নে ময়ুর পাড়া ৭০পরিবার ও রয়েল পাড়ার ৩০পরিবার মোট মোট ১০০টি দুঃস্থ দরিদ্র ও কর্মহীন পরিবারের মানুষদের মাঝে এইসব ত্রাণ বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রুমা জোনের জোন কমান্ডার চিরন্তন ২৮ বীরের অধিনায়ক বি এ- ৬৯৪৫ লেঃ কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ,পি এস সি। বিশেষ ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরন্তন ২৮ এর উপ-অধিনায়ক বি এ-৭২৮৩ মেজর এস এম শাহিনুর রহমান,পিএসসি, মেজর মোহতাদী কামাল আহমদ এসইউপি, ক্যাপ্টেন অনিন্দ্য ইমতিয়াজ।
আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, রুমা প্রেস ক্লাবরে সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ রুমা প্রতিনিধি চনুমং মারমা, ময়ুর পাড়া কারবারী খিয়চিংঅং, রয়েল পাড়া কারবারী তীর্থ, দৈনিক আলোকিত প্রতিদিন রুমা প্রতিনিধি লোভাখুমী ও কালের কালের ছবি রুমা প্রতিনিধি অংবচি মার্মাসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। রুমা জোনের বিতরণকৃত এাণ সামগীর মধ্যে ছিল- প্রতি পরিবারকে চাল সাড়ে চার কেজি , ডাল- আড়াই কেজি ও আটি-২ কেজি, লবন-১ কেজি।








