কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষিয়ান রাজনীতিবিদ নজরুল ইসলাম চৌধুরীকে গার্ড অব অনারের মধ্যদিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে নামাজে জানাযার আগে রাষ্ট্রীয় সম্মান জানায় জেলা ও পুলিশ প্রশাসন।
এদিকে জেলা আওয়ামীলীগ এবং কক্সবাজার পৌরসভাসহ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
জানাযার নামাজে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় বৈল্যাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।








