Site icon CPLUSBD.COM

চিৎমরমে ময়লার ভাগাড় পরিস্কার করলো স্বপ্নচূড়া ফাউন্ডেশন

কাপ্তাইয়ের চিৎমরমে মসজিদ সংলগ্ন বিশাল ময়লার ভাগাড় পরিস্কার করেছে স্বপ্নচূড়া ফাউন্ডেশন। সম্প্রতি ত্মপ্রকাশ করা স্বপ্নচূড়া ফাউন্ডেশনে প্রথম পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের মধ্যে দিয়ে সর্বমহলে সুনাম কুড়িয়েছে। সামাজিক মাধ্যমে সংগঠনটির এমন কাজের প্রশংসা করেছে অনেকে। সংগঠনটির আহ্বায়ক সোহেল আরাফাতের নেতৃত্বে এসময় উপস্থিত ছিল, সানজিনা আফরোজ নওরিন, ইসমাতুল নূর রাহিলা, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, সঞ্জয়, হৃদয়, মোস্তফা, সোহেল, রহিম, ইমন, আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে।

সংগঠনটির আহ্বায়ক সোহেল আরাফাত বলেন, কথা দিয়েছিলাম মসজিদের এরিয়াতে ময়লা ফেলে স্তূপ তৈরি করা জায়গাটা স্বপ্নচূড়া কাপ্তাই ফাউন্ডেশন এর উদ্যোগে পরিস্কার করবো। আলহামদুলিল্লাহ আমরা পেরেছি।

তিনি আরও বলেন, অনেকেই দেখে হেসেছে অনেকে এইটাও বলেছিলো মানুষের ফেলা ময়লা পরিস্কার করে লাভ কি? দুইদিন পরে ঠিক এই আবার অপরিস্কার করবে। তাদের উদ্দেশ্য বলছি, যে বা যারা মসজিদের জায়গায় ময়লা ফেলে তাদের যদি মনুষ্যত্ব বলতে কিছু থাকে তাইলে অন্তত নিদিষ্ট স্থানে ফেলবেন আর বাসার, আশপাশ পরিস্কার করে লাভ কি নিজের মনুষ্যত্ব আর বিবেগ জাগ্রত করুন দেখবেন সব বদলে যাবে। তাই আসুন আজ থেকেই শপথ করি কাপ্তাই ফাউন্ডেশন প্রত্যয় পরিবেশ গড়বো পরিচ্ছন্ন সুস্থ সুন্দর জীবন গড়বো অবশ্যই।পরিস্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ অন্যের দোষ না ধরি শুরুটা না হয় নিজেরাই করি।