Site icon CPLUSBD.COM

চিৎমরম চংড়াছড়ি আবাসিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কাপ্তাই উপজেলার চিৎমরম চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ হতে ৭৫’জন শিক্ষার্থীর মাঝে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা শিক্ষার্থীদের হাতে এই শীতবস্ত্র তুলে দেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি থুইচাপ্রু মারমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চিৎমরম ইউনিয়ন আ’লীগের সভাপতি নেথোয়াই মারমা, স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্কুল পরিচালনা কমিটির সদস্য সহ আরও অনেকে।