নিউজটি শেয়ার করুন

চীনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

সিপ্লাস ডেস্ক:  চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে ঢাকাস্থ চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে চীনের রাষ্ট্রপতি শি এবং তার মাধ্যমে দেশটির সরকার ও সে দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী হাসিনা বলেন, ‘এক হাজার বছরেরও বেশি আগে আমাদের দুই দেশের জনগণ যোগাযোগ স্থাপন করেছিল, যা আমাদের দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রবাহকে সহজতর করেছিল।’

প্রধানমন্ত্রী আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি তাৎপর্যপূর্ণ অংশীদার।

বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। সে সময় দুই নেতা চীন-বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছিলেন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী চীন সফর করেছিলেন। সে সফরে প্রেসিডেন্ট শি-র সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থের বিষয়ে গভীর মতবিনিময় করছিলেন এবং ঐকমত্যে পৌঁছেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here