নিউজটি শেয়ার করুন

চীনে কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণ, ১৪ শ্রমিক নিহত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন এবং ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও দুই শ্রমিক আটকা আছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। এছাড়া এ ঘটনার তদন্তও করা হচ্ছে।