নিউজটি শেয়ার করুন

চীন থেকে এল সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা

সিপ্লাস ডেস্ক: চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

প্রথম ফ্লাইট ১০ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দ্বিতীয় ফ্লাইটে রাত সোয়া ১টায় আরো ১০ লাখ টিকা আসে। আর তৃতীয় ফ্লাইটটি আরো ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩টায় ঢাকায় পৌঁছায়। এ নিয়ে ৮১ লাখ চীনা টিকা এখন বাংলাদেশের হাতে। চীনের সঙ্গে চুক্তির ৩ কোটি ডোজের বাকি চালানও পর্যায়ক্রমে চলে আসবে বলে জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য।

গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে আসে। সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়। এরপর কয়েক ধাপে চীন থেকে কেনা এবং উপহারের টিকা আসে।

দেশে সরকার গণটিকাদানের যে কর্মসূচি শুরু করেছে, তার একটি বড় অংশে এসব টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here