নিউজটি শেয়ার করুন

চুরিকৃত মোটররসাইকেল খোঁজতে গিয়ে আরও ১১টি গাড়িসহ আটক ৯

মোটররসাইকেল

সিপ্লাস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ একটি মোটররসাইকেল সন্ধান করতে নিয়ে পেয়েছে আরও ১১টি চোরাই মোটররসাইকেলসহ চোর চক্রের নয় সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নাছির মোটরসাইকেল চোর চক্রের ‘মূল হোতা’ বলে জানিয়েছে পুলিশ।

শনিবার থেক রবিবার ভোর পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতাকৃতরা হলো, মো. নাছির (২৩), সুমন মিয়া (২৭), ওমর সানি (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), কাউসার মিয়া (৫০), হোসেন মিয়া (৪০) ও নুরুল আমিন চৌধুরী (২৯)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজার বলেন, সম্প্রতি এক ব্যক্তি তাঁর মোটরসাইকেল চুরি হওয়ার অভিযোগ দেন থানায়। এরপর পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধারে কাজ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার থেক রবিবার ভোর পর্যন্ত সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের হোতাসহ নয়জনকে আটক করে। পাশাপশি বিভিন্ন সময় চুরি করা ১১টি মোটরসাইকেল তাদের উদ্ধার করা হয়েছে।

এছাড়াও চোরাই মোটরসাইকেল কেনাবেচার নগদ দুই লাখ ৭০ হাজার টাকাও জব্দ করা হয়। চোর চক্রের মূল হোতা নাছিরের কাছ থেকেই ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে তিনটির প্রকৃত মালিককে পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।