সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার নিজাম উদ্দিনের তারকাটা ফ্যাক্টরিতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল মান্নান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক রাত দেড়টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান একই এলাকার মৃত আবদুল বারেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুদ্দিন বলেন, তারকাটা ফ্যাক্টরির মালিক নিজাম উদ্দিন কারখানার চারপাশে বৈদ্যুতিক লাইন দিয়ে রাখে যাতে কোন চুরি ঘটনা না ঘটে। ধারণা করা হচ্ছে সে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
এদিকে, খবর পেয়ে সকালে কর্ণফুলী সার্কেলের সহকারি পুলিশ কমিশনার (এএসপি) ইয়াছিন আরাফাত ও থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন ঘটনাস্থল পরির্দশন করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থল পরির্দশন করে ও লাশ দেখে মনে হচ্ছে চুরির ঘটনা। তারপরও তদন্তের মাধ্যমে সঠিক বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।








