নিউজটি শেয়ার করুন

চুয়েটে কর্মচারী ভবনে আগুন; আহত ১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থশ্রেণীর কর্মচারী আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটছে।

মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই ঘটনাটি ঘটে।

অগ্নিকাণ্ডে আইরিন আক্তার(২৫) নামে এক কর্মচারীর স্ত্রী পুড়ে যায়। আইরিন আক্তার চুয়েটের চতুর্থ শ্রেণীর কর্মচারী (চালক) মো. ইব্রাহীমের স্ত্রী।

মো. ইব্রাহিম বলেন, সকাল নয়টার দিকে রান্না করার সময় গ্যাসের চুলার আগুন হতে কাপড়ে আগুন লেগে আমার স্ত্রী আইরিন আক্তার পুড়ে যায়। তাকে উদ্ধার করে চুয়েট মেডিক্যালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়েট মেডিক্যালে দায়িত্বরত চিকিৎসক জামিলা হক জানান, সকাল নয়টার আইরিন আক্তার নামে এক কর্মচারীর স্ত্রীকে নিয়ে আসেন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করি।