নিউজটি শেয়ার করুন

চুয়েটে মহিলা স্টাফদের সাথে স্টাফ অ্যাসোসিয়েশনের মতবিনিময়

রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত মহিলা স্টাফদের সাথে মতবিনিময় হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পূর্ব গ্যালারি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিত ভট্টাচার্য্যের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সদস্য মো. মেহেদী হাসান শাহ্, মো. ফজলুল হক, আবদুল আল হান্নান, সিনিয়র সহ-সভাপতি মো. আজিজুর রহমান, সহ-সভাপতি মো. শাহ আলম মিয়া, সিনিয়র যুগ্ন সম্পাদক আল ফাহাদ খান, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হান্নান খান, অর্থ সম্পাদক মো. ছাবের, মহিলা সম্পাদিকা কুলসুমা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, সাংস্কৃতিক সম্পাদক মো. ইসমাইল, সদস্য মো. হাসান এবং মো. রাশেদুল ইসলাম।

মতবিনিময়কালে মহিলা স্টাফদের পক্ষে বক্তব্য রাখেন সাবিহা সুলতানা জিমু, প্রিয়াংকা বড়ুয়া, আছমা আকতার শাকিলা, রাণী চক্রবর্ত্তী প্রমুখ। মতবিনিময় সভায় কর্মরত মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here