Site icon CPLUSBD.COM

চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি কামরুজ্জামান রনি কারাগারে

সিপ্লাস প্রতিবেদক: চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি কামরুজ্জামান রনি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নগরীর ভিআইপি টাওয়ারের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিন) পলাশ কান্তি নাথ সিপ্লাসকে জানান, বর্তমানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টের আসামীদের বিরুদ্ধে অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসাবে দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামী কামরুজ্জামান রনিকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।

থানা সূত্রে জানা যায়, মামলা দুটি হচ্ছে যুগ্ম মহানগর দায়রা জজ ৪র্থ আদালতে দায়ের কৃত দায়রা মামলা নং ৫৪১৪/১৮ ও সিআর  মামলা নং ৩৮৫/১৮।

রনির বিরুদ্ধে এনআই অ্যাক্টের দুটি মামলায় আদালত সাজার আদেশ দিয়েছেন। রনির বিরুদ্ধে দুটি চেক প্রতারণার অভিযোগে সাজার পরোয়ানা ছিল।

কামরুজ্জামান রনি নগরীর জামালখানের আম্বিয়া শিরিন ভবনের ‘চট্টলা২৪’ নামের একটি অনলাইন পোর্টালে কাজ করেন।

এর আগে কামরুজ্জামান রনি সিপ্লাস টিভিতে কর্মরত ছিল। কিন্তু বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে গত মে মাসে সিপ্লাস থেকে চাকরিচ্যুত করা হয়।