নিউজটি শেয়ার করুন

চেরাগি চত্বরে ২৫মার্চ কালরাত্রি স্মরণে বোধন

সিপ্লাস ডেস্ক: বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে জাতীয় গণহত্যা দিবসে কালরাত্রি স্মরণ ২৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় নগরীর চেরাগি চত্বরে অনুষ্ঠিত হয়।

প্রদীপ প্রজ্বালন,আবৃত্তি,গান ও নৃত্য দিয়ে সাজানো অনুষ্ঠানে অতিথি ছিলেন গ্যারিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ ও প্যানেল মেয়র গিয়াস উদ্দিন ।বক্তব্য রাখেন বোধনের প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট সুভাস চক্রবর্তী, এডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস ও অনুষ্ঠান সভাপতিত্ব করেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ ।

অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধনের সদস্যবৃন্দ। ত্রয়ী আবৃত্তি পরিবেশন করে সুতপা মজুমদার, ইতু সাহা, পৃথুলা চৌধুরী। একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ফারুক তাহের,মোঃ মুজাহিদুল ইসলাম, সুপ্রিয়া চৌধুরী, শারমিন মুস্তারী নাজু, জেবুন নাহার শরমিন, স্নিগ্ধা শিকদার এবং বোধনের আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, মাইনুল আজম চৌধুরী, অসীম দাশ, রীমা ূাশ, মোহিনী সংগীতা সিংহ, রিফাত ফাতিমা তানসি, তূর্ণা দাম, উর্মি চৌধুরী, হামিমা জামিল রুমা, মৃত্তিকা চক্রবর্তী, মেঘা সেন, সোমাা বণিক, কেয়া চক্রবর্তী, মুহাম্মদ সাহেদ, বাপ্পী বাড়ৈ, নাফিস মুরসালিন নিবিড়, সোমা বনিক,তনুশ্রী দে,মিকদাদ্,মৃত্তিকা তালুকদার। দ্বৈত নৃত্য পরিবেশন করে পাপিয়া বৈদ্য ও অদিতীয়া দেবী ও দীপা ঘোষের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে দীপান্বিতা নৃত্যাঙ্গন একাডেমী।

দলীয় সঙ্গীত পরিবেশম করে উদীচী চট্টগ্রাম।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোধনের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, তৈয়বা জহির আরশি ও সন্দীপন সেন একা ।