নিউজটি শেয়ার করুন

চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফটিকছড়ির জাফতনগর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার(১১ মার্চ) দুপুরে মোঃ তকিরহাট বাজারস্থ অফিসে জাফতনগর ইউনিয়নের সর্বস্থরের জনসাধারনের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়ছে।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্নীতির মাধ্যমে অর্থ আত্বসাতের অভিযোগ এনে মুক্তিযোদ্ধা আবছার তালুকদারের করা অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে তাকে এলাকায় হেয় এবং মানহানি করার জন্য উদ্দেশ্যমুলক ভাবে তার বিরুদ্ধে একটি কু-চক্রি মহল এই অভিযোগ গুলো করেছেন। যে লোক তার বিরুদ্ধে অভিযোগ করেছে সে একজন সন্ত্রাসী এবং ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী।

এক সপ্তাহ সময় বেধে দিয়ে এর মধ্যে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে না পারে তাহলে তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানান। সংবাদ সম্মেলনে বাজারের সভাপতি হোসেন চৌধুরী, ব্যবসায়ী জসিম উদ্দীন, আনোয়ার, ইউপি সদস্য হারুন, নাসিম, মন্নান, মানিক, আওয়ামীলীগ নেতা কাজী সেলিম, যুবলীগ নেতা আইয়ুব, মহিউদ্দীন, আসগর আলী, নাছির উদ্দীন, মঞ্জু, ফারুখ, রায়হানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।