সিপ্লাস প্রতিবেদক: খুলশী থানাধীন টিকেট প্রিন্টিং কলোনীস্থ রেলওয়ে নিরাপত্তা বিভাগের রুবেল শেখ এর ভাড়াঘর থেকে অভিযান চালিয়ে চোরাইকৃত মোবাইল ও ল্যাপটপসহ রিনকী বেগম(২৬) ও পাখি আক্তার(১৯) নামে দুই নারী চোরকে আটক করেছে আকবরশাহ্ থানা পুলিশ।
শনিবার ( ১০ জুলাই) রাত সাড়ে দশটার সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রিনকী বেগম(২৬), স্বামী-মোঃ জাকির হোসেন প্রকাশ সাইফুল ইসলাম, পিতা-মোঃ ফরিদ হোসেন, সৎ পিতা-মৃত নাছের, স্থায়ী সাং-পূর্ব চাঁনপুর, হারুনের বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-কুমিল্লা, বর্তমানে-সেগুন বাগান, টিকেট প্রিন্টিং, মসজিদের পিছনে, রুবেলের ভাড়াঘর, থানা-খুলশী, এবং পাখি আক্তার(১৯), স্বামী-মোঃ বশির আহম্মদ, পিতা-মৃত লাতু মিয়া, স্থায়ী সাং-জিকোটিয়া, আহাম আলী মেম্বারের বাড়ী, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা, বর্তমানে-আমবাগান, শফি কলোনী, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম
থানা সুত্রে জানা যায়, গত ১০ জুলাই আকবরশাহ থানাধীন আকবরশাহ কাঁচা বাজার এলাকাস্থ আকবরশাহ মাজার ১নং রোডের হোল্ডিং নং-৪০৯৫/ডি বাসার ভিতর সঙ্গোপনে অজ্ঞাতনামা চোর/চোরেরা প্রবেশ করে ১টি SAMSUNG Galaxy-S8+, মূল্য ৭৪,০০০/-(চুয়াত্তর হাজার) টাকা, ১টি SAMSUNG Galaxy-A6 (Tab), মূল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা, ১টি HP ব্রান্ডের লেপটপ, মূল্য ১,২০,০০০/- (একলক্ষ বিশ হাজার) টাকা, ১টি SAMSUNG Galaxy-E(Tab), মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা, সর্ব মোট ২,২৯,০০০/-(দুইলক্ষ ঊনত্রিশ হাজার) টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় নিহার সুলতানা (৪৩) বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।
আকবরশাহ্ থানার ওসি জহির হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা খুলশী থানাধীন টিকেট প্রিন্টিং কলোনীস্থ রেলওয়ে নিরাপত্তা বিভাগের রুবেল শেখ এর ভাড়াঘর থেকে রিনকী বেগম(২৬) ও পাখি আক্তার(১৯) কে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থাকা ১টি মোবাইল ফোন সেট, ২টি ট্যাব উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আটককৃতরা মামলার ঘটনার তারিখ ও সময়ে বাদীনির বাসার দরজা খোলা পেয়ে বাসার ভিতরে প্রবেশ করে বর্ণিত মালামাল সমূহ চুরি করে নিয়া যায়। গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার চোর। আসামীদ্বয় একইভাবে চট্টগ্রাম শহরের বিভিন্ন বাসা বাড়ীতে বিভিন্ন ছদ্মবেশে প্রবেশ করে চুরির ঘটনা সংঘটন করে আসছে বলেও তিনি জানান।








