সিপ্লাস প্রতিবেদক: নগরের পাহাড়তলীর মাস্টার লেন থেকে পিকআপ ভর্তি চোরাই রেলবিটসহ দুইজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) সদস্যরা।
শুক্রবার (২৮ আগস্ট) তাদের বিরুদ্ধে অবৈধ দখল উদ্ধার আইনে আরএনবি চৌকিতে মামলা দায়ের করা হয়েছে।
আটক দুইজন হলেন- মো. আজিম (২৫) ও মো. কাওসার মিয়া (৪০)। তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
আরএনবির অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সত্যজিৎ বলেন, বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাহাড়তলী মাস্টার লেন এলাকায় সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
সম্প্রতি করোনা মহামারির সময় সামাজিক দূরত্বের সুযোগে পাহাড়তলী এলাকায় দুস্কৃতকারীদের অপচেষ্টা বেড়েছে। এ জন্য নিরাপত্তা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।








