নিউজটি শেয়ার করুন

চোরাই সাইকেলসহ ৯ জন গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন এলাকায় চুরির চেষ্টার সময় মো. আবিদ হোসেন শ্রাবন (১৪) নামে এক কিশোর অপরাধীকে আটক করে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ওই কিশোরকে চুরির সরঞ্জামসহ আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

ওই কিশোরের কাছ থেকে পাওয়া তথ্যে পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকা থেকে মো. মঞ্জুর (৩০) নামে আরও একজনকে আটক করে পুুলিশ। তাদের দেওয়া তথ্যে চোরাই সাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্যদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে মোট ১১টি চোরাই সাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আবিদ হোসেন শ্রাবন (১৪), মো. মঞ্জুর (৩০), মো. শরীফুল ইসলাম (২০), নবী হাসান জনি (১৯), মো. সোহেল (২৬), মো. আব্দুল হালিম জনি (২০), মো. হৃদয় (১৮), মো. মোরশেদ (৩২), মো. মুহিদুল ইসলাম (২২)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সাইকেল চুরির সঙ্গে জড়িত এক কিশোর অপরাধী ও চোরাই সাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১১টি চোরাই সাইকেল উদ্ধার করা হয়েছে।