নিউজটি শেয়ার করুন

“চোর” বলায় বাড়িতে স্বশস্ত্র হামলা ; নিরাপত্তা চেয়ে আদালতে আর্জি

প্রতিবেশীকে “চোর” সম্বোধন করে চরম নিরাপত্তাহীনতায় আতংকের মাঝে বসবাস করছে পটিয়ার মনসা ৪ নাম্বার ওয়ার্ডস্থ বিনিহারা জব্বার সওদাগরের বাড়ীর শহিদুল আলমের পরিবার৷ গতকাল (১২ জানুয়ারি) পরিবারটির ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে পটিয়ার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটের বরাবরে আবেদন করেছে গৃহকর্ত্রী শাহীন আক্তার৷

আদালতে করা আবেদনে শাহীন আক্তার জানিয়েছেন, গত ১০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রতিবেশিকে চোর সম্ভোধন করায় স্থানীয় আবুল কাশের বুলুর মনির উদ্দিন প্রকাশ জঙ্গল মনিরের নেতৃত্বে ১৬/১৭ জনের একটি স্বশস্ত্র দল শহিদুল আলমের বসত ঘরে হামলা ও ভাংচুর চালায়৷ এসময় একটি আসন সহ ঘরের কাঁচের জানালা ফেলার অভিযোগ করে আবেদনকারী জানান, এই হামলার ঘটনায় তাদের ১ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতিসাধন হয়। এসময় সন্ত্রাসীরা ঘরের ভেতর প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়৷ সেই সাথে পরিবারের স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে মেয়েকে সহ গৃহকর্তা শহিদুল আলমকে হত্যার হুমকি দেয়া হয় বলে আবেদনের উল্লেখ করা হয়৷

এই বিষয়ে শাহীন আক্তার জানান, প্রতিবেশী আবুল কাশেম বুলুর ছেলে মনির উদ্দিন প্রকাশ জঙ্গল মনিরের ভাই ফজলুল কাদের হিরুর বিরুদ্ধে চুরির মামলা থাকায় স্থানীয় ভাবে সে গাড়ী চোর হিরু হিসেবে পরিচিত৷ গত ১০ তারিখ বাড়ির আঙ্গিনায় তাদের কাজের লোক গাছের ডালপালা কাটার সময় মনির ও তার ভাইয়েরা আমার কাজের লোকের সাথে বিবাদের চেষ্টা চালায়৷ এসময় আমার স্বামি আমাদের কাজের ছেলেকে বলে,” চোরের সাথে কিসের কথা ? “৷ এতেই জঙ্গল মনির তার ভাই হিরু, মোঃ সোলাইমান, আজিজ, আরাফাত, ওসমান সহ অন্তত ১০/১২ জনের একটি দল হাতুড়ি, রড দিয়ে বসত ঘরে হামলা চালায়৷ মূলত “চোর” সম্ভোধনকে ইস্যু করে পূর্ব পরিকল্পনা মাফিক এই হামলা চালায় বলে অভিযোগ তুলেছে শাহিন আক্তার৷

সেদিনের পর থেকে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছে উল্লেখ করে আইনি প্রতিকার চেয়ে ৬ জনের নাম উল্লেখ করে আদালতে আবেদন করা হয়েছে। জানা গেছে অভিযুক্ত মনির রাষ্ট্রের বিভিন্ন বিশিষ্ঠ জনের সাথে ছবি তুলে এলাকায় নিজের প্রভাব বিস্তার করে আসছে বলে জানান হামলার শিকার পরিবারটি৷ মনিরের বিরুদ্ধে আনোয়ারায় এক ছাত্রলীগ নেতাকে হত্যা মামলার আসামী বলে জানান শহিদুল। তবে এসকল বিষয়ে অভিযুক্ত মনির ও তার ভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি৷