হাটহাজারী প্রতিনিধিঃ রাউজানে ২০০ লিটার চোলাই মদসহ (স্যালাইন) ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম (ক) সার্কেল (হাটহাজারী) ১১ অক্টোবর রাউজান সরকারী কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তর হিলগালা, মজল ডাক্তারের বাড়ির ইউসুফ মিয়ার পুত্র নেজাম (২৫) ও পূর্ব রাউজান ৮ নং ওয়ার্ডের অছর মোহাম্মদের বাড়ির মোঃ শাহাবুদ্দিনের পুত্র দিদারুল আলম (২৭)।
তাদের বিরুদ্ধে এএসআই জয়নন্দ বড়ুয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করেন। তাদের ওইদিনই বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান পুলিশ।








