নিউজটি শেয়ার করুন

চোলাই মদ পাচারের প্রস্তুতি কাপ্তাইয়ে পুলিশের হাতে আটক সুরুজ

কাপ্তাইয়ে পুলিশের হাতে আটক সুরুজ মিয়া

কাপ্তাইয়ের লগগেইট থেকে দেশীয় তৈরী চোলাই মদ বাহিরে পাচারের প্রস্তুতিকালে মো. সুরুজ মিয়া (৩৭)’কে মদ সহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে জানা যায়।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওইদিন রাতে পাচারকালীন সময় কাপ্তাই লগ গেইট এলাকা থেকে জৈনক আবুল কাশেমের ছেলে মো. সুরুজ মিয়াকে মদ সহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫’লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত চোলাই মদ সমূহ সুরুজ মিয়া পাচারের প্রস্তুতি নিচ্ছিল বলে একাধিক গোপন সুত্রে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাকে মদ সহ আটক করি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীকে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।