সিপ্লাস প্রতিবেদক: আগ্রাবাদ চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটের একটি দোকান থেকে দেড় কোটি টাকার অবৈধ জর্দা ও গুল আটক করেছে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
বৃহস্পতিবার (১ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন।
ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটের একটি দোকান অভিযান চালিয়ে দেড় কোটি টাকার অবৈধ জর্দা ও গুল আটক করা হয়। ভ্যাট, সম্পূরক শুল্কসহ আটক জর্দা ও গুলের মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। আটক জর্দা ও গুলের ওপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্কের পরিমাণ ৫৮ লাখ ৬৯ হাজার টাকা।
এ বিষয়ে ভ্যাট আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

