Site icon CPLUSBD.COM

ছাত্রকে ‘বলাৎকার’, ইপিজেড এলাকা থেকে মাদ্রাসা অধ্যক্ষ আটক

সিপ্লাস প্রতিবেদক: নগরীর ইপিজেড থানা এলাকা থেকে শিক্ষার্থীদের ‘বলাৎকারের’ অভিযোগে এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।

আটক মামুনুর রশীদ ইপিজেডের কাজির গলি এলাকায় তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা ও তারবিয়াতুল উম্মাহ্ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ।আটকৃত অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি উৎপল।

ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, একজন অভিভাবকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে তাকে আটক করা হয়েছে।

পুলিশের কাছে ওই অভিভাবক অভিযোগ করেছেন, অবসর সময়ে ছাত্রদের নিজের কক্ষে ডেকে নিয়ে ‘বডি ম্যাসেজ’ করাতেন অধ্যক্ষ। ‘বডি ম্যাসেজ’ করাকালে ৪-৫ ছাত্রকে বলাৎকারও করেছেন তিনি।

ভুক্তভোগী ছাত্ররা পুলিশকে জানিয়েছে, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় হেফজখানায় পড়ার সময় একেকজন ছাত্রকে নিজের কক্ষে ডেকে নিয়ে যেতেন অধ্যক্ষ। ‘বডি ম্যাসেজ’ করার নামে ওই ছাত্রকে বলাৎকার করতেন অধ্যক্ষ মামুনুর রশীদ।