ছাত্রদলের সম্মেলন নিয়ে সন্ধ্যায় জরুরি বৈঠক

নিম্ন আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত হওয়া জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল নিয়ে জরুরি বৈঠকে বসছে বিএনপি। আজ সন্ধ্যা ৬ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হবে। বৈঠকে ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির নেতারা উপস্থিত থাকবেন। বিষয়টি নিশ্চিত করে ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ বি এম মোশাররফ বলেন, ছাত্রদলের সম্মেলন নিয়ে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। … Continue reading ছাত্রদলের সম্মেলন নিয়ে সন্ধ্যায় জরুরি বৈঠক