নিউজটি শেয়ার করুন

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল গ্রেফতার

সিপ্লাস ডেস্ক: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সাবেক সহ-সভাপতি মারজুক আহমেদ গণমাধ্যমকে জানান, সোমবার রাত সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক প্রার্থী মোস্তাফিজুর রহমান রুমিকেও নিয়ে গেছে তারা।

ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সংগঠনের নেতাকর্মীদের কাছে খুবই জনপ্রিয় একজন নেতা। বিভিন্ন কর্মসূচির মিছিলে সামনে থেকে স্লোগান দেন ক্লিন ইমেজের এই নেতা। এজন্য নেতাকর্মীদের কাছে তিনি ‘স্লোগান মাস্টার’ হিসেবেও পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here