ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ।
শনিবার (৪ জানুয়ারি) সকালে কর্মসূচীর শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আনন্দ র্যালি উপজেলার ইছাখালী সদর থেকে শুরু করে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল রাসু।
সহ সভাপতি মাহমুদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, উপজেলা যুবলীগের সিনিয়র সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. ওমর, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা জাকিরুল আজম চৌধুরী মুরাদ, উপজেলা কৃষক লীগ সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম, প্রজন্ম লীগ সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, ইছাখালী ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর কবির রাজু, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন বাবলু, আসিফুল করিম সাব্বু, মো. এরশাদ, আক্তারুজ্জামান আজাদ, আল আমিন রাজু প্রমুখ।
শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে নেতৃবৃন্দের মাঝে বিতরণ করা হয়।








